১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যত্রতত্র গাড়ি পার্কিংয়ে ছোট হয়ে যাচ্ছে রাজশাহী নগরীর প্রসস্ত রাস্তা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
যত্রতত্র গাড়ি পার্কিংয়ে ছোট হয়ে যাচ্ছে রাজশাহী নগরীর প্রসস্ত রাস্তা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ঈদ আসলেই স্বাভাবিক কারনেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে চলাচল বৃদ্ধি পায়। সাহেব বাজার কিংবা নিউমার্কেটের মতো বিপনীবিতানমুখি সড়কগুলোর গুরুত্ব ও ব্যস্ততাও বৃদ্ধি পায় ঐ একই কারনে। জনভোগান্তি আর ট্রাফিক জ্যাম হ্রাসে কর্তব্যবোধ ও দায়িত্বও বৃদ্ধি পায় গাড়িচালকসহ ট্রাফিক বিভাগের বলে মন্তব্য সচেতন ব্যক্তিদের। কিন্তু, সেই বিষয়টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক নিয়মনীতির ব্যত্যয় ঘটিয়ে নগরীর জনগুরুত্বপূর্ণ সড়কের প্রায় অর্ধাংশ দখল করে যত্রতত্র গাড়ি রাখার প্রবোণতা নগরীতে লক্ষ্যনীয়।

বিষয়টি ট্রাফিক আইনের পার্কিং বিধিবিধানের ব্যত্যয় ঘটানোর পাশাপাশি চলাচলে বিঘ্নতা সৃষ্টি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়ে নেই তেমন কোন কার্যকর ভূমিকা বলে মন্তব্য ভুক্তভোগীদের। এ বিষয়ে, নগরীর ট্রাফিক বিভাগের টিআই কোরাইশী বলেন সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধান মতে, সড়কের যত্রতত্র গাড়ি বা যে কোন মটরযান রাখলে ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

শুধু ঈদ মৌসুমেই নয়; এমন নিয়ম ভাঙ্গার কর্মকাণ্ড প্রায় বছরজুড়েই চলমান থাকে নগরীর অত্যন্ত ব্যস্ততম সড়ক গৌরহাঙ্গা মসজিদ থেকে অলোকার মোড়-রানীবাজার হয়ে গণকপাড়া পর্যন্ত। বিগত সময়গুলোতে এই একই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও খুব একটা হ্রাস পায়নি সড়কের পার্শ¦বর্তী স্থানে গাড়ি পার্কিংয়ে নিয়মকানুন অমান্যতার লম্ফজম্ফ। যত্রতত্রভাবে গাড়ি রাখার অপরাধে সর্বোচ্চ পাঁচশত টাকা জরিমানার বিধান থাকলেও তেমন একটা লক্ষ্য করা যায়না ট্রাফিক বিভাগ কর্তৃক সেই আইনের প্রয়োগ ঘটানোর বিষয়টি। যার কারনেই রাস্তার একাংশ ব্লক করে যেমন তেমনভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা লক্ষ্যনীয় বলে মন্তব্য নগরসড়কে নিয়মিত চলাচলকারি যাত্রীদের।

বেশ কয়েকদিন ধরে নগরীর গৌরহাঙ্গা মসজিদ থেকে শিরোইল পুলিশ ফাঁড়ি পর্যন্ত লক্ষ্য করা গেছে প্রাইভেটকারের পার্কিং এর ক্ষেত্রে নিয়মনীতির ব্যত্যয়। যে যার মতো করে রাস্তার অর্ধাংশ দখল করে রেখেছে গাড়ি। অন্যদিকে, নিউমার্কেটের প্রধান ফটক আর গাউসিয়া মার্কেট সংলগ্ন রাস্তাটি যেনো রিক্সা আর বাইকের দখলে প্রায় সার্বক্ষণিক। এই দখল আর অবৈধ পার্কিংয়ের প্রেক্ষিতে ভোগান্তির বলি হচ্ছেন চলমানরা। অন্যদিকে, রাস্তা সংলগ্ন সুপারমল, বিভিন্ন ব্রান্ডিং কোম্পানির বিশালাকার শো-রুমগুলো ছাড়াও ছোট ও মাঝারি পরিসরের মার্কেটগুলোর সামনে ক্রেতা ও দর্শনার্থীদের বাহনগুলো রাস্তার একাংশ দখল করে রাখার অনৈতিক বিষয়গুলো সড়কভোগান্তি বৃদ্ধি অতিরিক্ত বিষয়ে রূপ নিয়েছে।

ট্রাফিক আইনের সর্বত্র প্রয়োগই হতে পারে জনভোগান্তির উৎকৃষ্ট পরিত্রান বলে মন্তব্য সচেতন ব্যক্তিদের। তবে অনেকেই এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, শুধু ট্রাফিক বিভাগই নয় সোচ্চার হতে হবে প্রতিটি চালকসহ গাড়ির মালিকদের। নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করলে ভোগান্তি হ্রাসে প্রশাসনের হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। ঈদ আসলেই নগরীর সাহেব বাজার ও এর আশেপাশের মার্কেট ও বিভিন্ন বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতাসমাগম অধিক হওয়াতে ঐসকল রাস্তায় চলাচলকারি ছোট ও হালকা বাহনগুলোর নিয়ন্ত্রিত ব্যবস্থায় আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন বলেই মনে করছেন নগরবাসী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন