ভবানীগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন করতে নৌকায় ভোট দিন : মেরাজ মোল্লা
মচমইল থেকে সংবাদদাতা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার হেলিপ্যাড মাঠে ৬ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি, সাবেক এমপি মেরাজ উদ্দীন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ জানুয়ারির ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। ভবানীগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। নৌকা মানে তৃণমূলের উন্নয়ন। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় ঘটাতে হবে।
তিনি আরো বলেন, আ’লীগ সরকারের সময়ে যে ভাবে দেশের উন্নয়ন ঘটছে তা অন্য সরকারের সময়ে হয়নি। বর্তমান সরকারের সময়ে সমান তালে গতিতে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। আ’লীগের উন্নয়ন দেশবাসীর সমগ্র দেশবাসীর উন্নয়ন। আ’লীগ স্বাধীনতার পক্ষের সংগঠন। তাই ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মালেক মন্ডল মেয়রকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
৬ নং ওয়ার্ড নির্বাচনের আহ্বায়ক উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।
ক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, উপদেষ্টা সদস্য জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী।
অপরদিকে দুপুরে মেয়র আব্দুল মালেক মন্ডলের ভাই আবদুল বারীকের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন মহল্লা এবং বাজারে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন।
প্রচার ও মতবিনিময়ের সময় মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল পৌরসভার উন্নয়নের জন্য আরেক বার নির্বাচিত করে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার ভোটারদের আহবান জানান। প্রচারণা কালে উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষক নাজমুল হক,মুনসুর রহমান, জালাল উদ্দিন, আতাউর রহমান, জয়ন্তু কুমার ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।
