বাগমারার শ্রীপুরে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা শ্রীপুর ইউনিয়ন ছাতলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গত সোমবার সন্ধ্যার পরে শ্রীপুর টাওয়ার বাজারস্থ দলীয় কার্যালয়ে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আকবর আলী, লোকমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী,আব্দুর রহমান,নুরুন নাহার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, দপ্তর সম্পাদক সালাউদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
