১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোর খাদ্য গুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যে

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ৩:০০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তানোর খাদ্য গুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যে
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের সরকারী খাদ্য গুদামে সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, খাদ্যবিভাগের বির্তকিত এক কর্মকর্তা, সাবেক শ্রমিক সরদার ও জনৈক হাজী সেলিমের সম্বনয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট চক্র। সুত্র জানায়, জনৈক সেলিম হাজী খাদ্যগুদাম থেকে চিকন ভাল মাণের ধান ক্র্যাসিং করতে নিয়ে গেলেও, সেই ধান কালোবাজারে বিক্রি করে বাইরের এলাকা থেকে নিম্নমাণের মোটা চাল সরবরাহ করছে। সাধারণত যে ধান আমাদের এলাকায় চাষ হয় না, সেই ধানের চাউল খাদ্যগুদামে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, খাদ্যগুদামে সেলিম হাজির চাল দেয়ার সময় ট্রাকের চাল পরীক্ষা করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। তারা আরো খাদ্য বিভাগের বির্তকিত এক কর্মকর্তা ও গুদামের কতিপয় কর্মচারী রাতের আঁধারে (বোঙা) বিশেষ যন্ত্র দিয়ে বস্তা থেকে ধান-চাল-গম বের করে নিচ্ছে। তারা বলেন, এসব অবৈধ কাজ নির্বিঘ্নে করতে বৈধ শ্রমিক সর্দারকে সাময়িকভাবে সাসপেন্ড করে পচ্ছন্দের লোক দিয়ে কাজ করানো হচ্ছে। একাধিক ডিলার জানান, অধিকাংশক্ষেত্রে এখানে স্বাভাবিক নিয়মে কোনো কাজ হয় না।

কাজে ক্রটি থাক বা নাই থাক পদে পদে কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক দিতে হয় ব্যতিক্রম হলে পদে পদে হয়রানি। এছাড়াও ডিওলেটার আটকিয়ে টাকা আদায়, রাঁতের আঁধারে ভাল মাণের চাল বের করে নিম্নমাণের চাল গুদামজাত ও বিশেষ কৌশলে বস্তা থেকে চাল বের করে নেয়ার কথা মানুষের মুখে মুখে আলোচনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফেয়ারপ্রাইস কর্মসুচির এক ডিলার বলেন, গুদাম কর্মকর্তার নেপথ্যে মদদে সব অনিয়মের নিয়ন্ত্রক কতিপয় কর্মচারী তার মাধ্যমেই এসব অনিয়ম হয়ে থাকে।

তিনি বলেন, তাকে আর্থিক সুবিধা না দিলে বেছে নিম্নমাণের চাল গছিয়ে দেয় প্রতিবাদ করলেই কপালে শণির দশা-? এসব বিষয়ে জানতে চাইলে তানোর সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আগে কি হয়েছে সেটা তার বিষয় নয়, তবে তার সময়ে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নাই। তিনি বলেন, ইতিমধ্যে হাজির এক ট্রাক নিম্নমাণের চাল ফেরত দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন