নিখোঁজের ছয় মাস পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : নিখোঁজের ছয় মাস পর মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল ১০টর দিকে পুঠিয়া উপজেলার ভাড়ড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত ওই বৃদ্ধার নাম শেরজান (৯৩)। তিনি বানেশ^র ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ) সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি নালায় কিছু জেলে মাছ ধরছিলো।
জেলেদের জালে লাশটি উঠে আসে। খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন জানান, প্রায় ছয় মাস আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে একটি লাশ পাওয়ার খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুরি দেখে মাকে শনাক্ত করি। ওসি বলেন, মৃত ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর থানায় অবগত করেননি তার পরিবারের কোন সদস্য। তবে এখন কোন অভিযোগ গিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
