১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ৩:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক আত্মহত্যা করেছে পলাশ (২৮) নামের এক যুবক। মানুষিক ভারসাম্যহীন ওই যুবকের বাড়ি উপজেলার কোনাবাড়িয়া গ্রামে। তার পিতার নাম আব্দুর রাজ্জাক। সে আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে । বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পলাশ রেললাইন দিয়ে পায়ে হেঁটে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুরগামী আন্ত:নগর দ্রুতযান ট্রেনের নিচে সে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হলে তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকটা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন