১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবি শিক্ষার্থীকে জোর করে হল থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ৫:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবি শিক্ষার্থীকে জোর করে হল থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেরে-ই-বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থীকে জোর করে নামিয়ে অনাবাসিক শিক্ষার্থীকে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে অত্র হলের ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাতুলের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হল থেকে আবাসিক ছাত্রের জিনিসপত্র বের করে বারান্দায় ফেলে রেখে তৃতীয় বর্ষের কমর কুমার পাল নামের অনাবাসিক এক শিক্ষার্থীকে ওই সিটে তুলা দেন ছাত্রলীগ নেতা। এর আগে গত সোমবার (১১ এপ্রিল) রাতে আবাসিক শিক্ষার্থীকে সিট ছেড়ে দেওয়ার সময় বেধে দিয়ে আসেন ছাত্রলীগ নেতা।

ওই শিক্ষার্থী সিট না ছাড়ায় জোর করে বের করে দেওয়ার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর আকিব জাভেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তিনি শেরে–ই–বাংলা হলের ১২৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন আকিব। তার বাবা নেই বলে জানা গেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল। তিনি সদ্য ঘোষিত হল কমিটিতে শের–ই–বাংলা হল ছাত্রলীগের সভাপতি পদ পেয়েছেন ।

হল সূত্রে জানা যায়, গত জানুয়ারির প্রথম দিকে আবাসিকতার জন্য আবেদন নেয় হল প্রশাসন। তারপর মৌখিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। মার্চের প্রথমে হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে ১২৯ নম্বর কক্ষে ওঠেন আকিব। ওই বেডে ২০১৫-১৬ সেশনের এক শিক্ষার্থী আরও এক মাস ছিলেন। পরে তিনি ৮ এপ্রিল চলে যান। পরে এই বেডে ওঠেন আকিব।

ভুক্তভোগী শিক্ষার্থী আকিব জানান, গতকাল রাত ১২টার দিকে হল ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান আমার রুমে আসে এবং বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রুম ছেড়ে চলে যেতে সময় বেধে দিয়ে যান। রুম ছেড়ে না গেলে সকালে মোস্তাফিজুর সাত-আট জন সাথে নিয়ে হুমকি-ধমকি দিয়ে আমার বইপত্রসহ সব জিনিস বাহিরে ফেলে দেন। এখন আমার যাওয়ার কোন জায়গা নাই। এমতাবস্থায় আমি অনিরাপত্তাবোধ করছি। জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাতুল বলেন, আমি কাউকে হল থেকে বের করে দেয়নি। আকিব নামের ছেলেটি অন্য এক রুমে বেড শেয়ার করে থাকতেন।

১২৯ নম্বর রুমে আশিক নামের এক ছেলে থাকতেন সে চলে যাওয়ার পর হঠাৎ আকিব এই রুমে চলে আসেন। এদিকে রুমে থাকা আশিক যাওয়ার পর সিনিয়রের ভিত্তিতে ওই সিটে কমল থাকবেন বলে নিশ্চিত করা হয়। তার বেড পত্র বের করে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আকিব যে হলে অবস্থান করছেন সেটা হল প্রাধ্যক্ষও জানেন না। আমি তার জিনিসপত্র বের করে দেয়নি হয়তো যে তার সিটে উঠেছে (কমল) সে তার জিনিসপত্র বারান্দায় রাখতে পারে। এবিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান বলেন, আজ সকালে বিষয়টি জেনে সেখানে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলেছি। সব শুনে আপতত তাকে অন্য একটি রুমে থাকার ব্যবস্থা করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, খুব দ্রুতই এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া প্রাধ্যক্ষ জানান, গতকাল এমন ঘটনা ঘটেছে কিন্তু সে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রশাসনকে কিছুই জানায় নি। এমনকি সে হলে উঠেছে সেটাও জানেনা কর্তৃপক্ষ। তবে তার ঐ সিটে বরাদ্দ রয়েছে। তাছাড়া একজন শিক্ষার্থীকে হলের রুম থেকে কেউ বের করে দেয়ার এখতিয়ার রাখে না। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখছি বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন