১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে নির্মাণ সামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ৫:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে নির্মাণ সামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি নির্মাণ সামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার রডের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীর হড়গ্রাম বাজার, কোর্ট ষ্টেশন ও স্টেডিয়াম মার্কেটে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা আর্থিক জরিমানা করে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় দোকানে পণ্য মূল্য তালিকা না থাকায় রাজশাহী কোর্ট হড়গ্রাম বাজারের রড বিক্রেতা রওশন ট্রেডার্সকে ৮ হাজার টাকা, রাজশাহী স্টেডিয়াম মার্কেটের পাবনা আয়রন স্টোরকে ২০ হাজার এবং পণ্যমূল্য প্রদর্শণ না করায় সতর্কতা মূলক আহম্মদ হার্ডওয়ারকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ সময় জরিমানা প্রদানকারী সকল প্রতিষ্টান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মানার অঙ্গীকার করেন। এসময় জরিমানা প্রদানকারী পাবনা আয়রন স্টোরের স্বত্বাধিকারি বলেন, পণ্যমূল্যের দাম প্রদর্শণসহ অন্যান্য বিষয়গুলি আসলে মাথায় ছিলো না।

আগামীতে এগুলো মেনে চলা হবে বলে জানান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় সহকারি পরিচালক হাসান আল মারুফ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে নির্মাণ সামগ্রীও বেশী দামে বিক্রি ও পণ্য মূল্য প্রদর্শন না করায় অভিযান পরিচালনা শুরু করেছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। আর আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন