বাগমারায় এমপি এনামুল হকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ইসলামিক ফাউন্ডেশন, কোরআনের হাফেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গদতাল শনিবার এ উপলক্ষে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু,
কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, কোরআনের হাফেজ প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপারইনটেনডেন্ট মোফাজ্জল হোসেন। ইফতার ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
