সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন রাসিক মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে সপরিবারে ঢাকা ছাড়বেন তিনি। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাসিক মেয়র।
সফরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, বড় মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোটমেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া।এছাড়া এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তৌরিদ আল মাসুদ রনি, মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সানী পবিত্র ওমরাহ পালনে সফর সঙ্গী হয়েছেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা গতকাল শনিবার বেলা ২.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সপরিবারে ওমরাহ হজ্ব পালন করতে গমন করবেন। তাঁদের সুষ্ঠুভাবে হজ্ব ব্রত পালন ও হজ্ব ব্রত পালন শেষে সুস্থ শরীরে ফিরে আসার জন্য দোয়া করা হয়। এছাড়াও পাঁচটি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তারা বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে এবং প্রতিটি অঞ্চল কমিটিকে সচল করার পদক্ষেপ গ্রহন করতে হবে।
আগামী নির্বাচন যেন সহজে বাংলাদেশ আওয়ামী লীগ-কে আবারো রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াতের অপপ্রচারকে প্রতিহত করার জন্য জনগণের মাঝে সঠিত তথ্য ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।
