সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দেবে সম্পর্ক টিকবে কি না তা

Paris
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এফএনএস : সম্পর্কের মেয়াদ কতদিন? প্রেমের প্রথম দিকে এসব আর কতজন ভাবেন! দিন যত গড়ায় সমস্যা তত মাথাচাড়া দেয়। কেউ সেসব সমস্যা কাটিয়ে উঠে সুন্দর করে জীবন সাজিয়ে নেয় আবার কেউ হোঁচট খেয়ে এলোমেলো হয়ে যান। একটি সম্পর্ক টিকবে কি না তা বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনটাই দাবি করেছেন ‘ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া’র একদল গবেষক। বেশ কয়েক বছর ধরে ৩৪ জোড়া কলেজ পড়ুয়া প্রেমিক-প্রেমিকাকে নিয়ে এই সমীক্ষা চালান তারা। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ওপর ভিত্তি করে ‘সম্পর্ক টিকবে ক’দিন’ তা নির্ভুলভাবে জানিয়ে দিয়েছিলেন তারা।

তাদের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই ভেঙে যায় সম্পর্কগুলো। যেগুলো টিকে যাওয়ার কথা সেগুলো টিকে ছিল। তার পরেই ওই সিদ্ধান্তে আসেন গবেষকরা। সম্পর্ক ক’দিন টিকবে, কেন টিকবে এগুলো খুব আবেগের বিষয়। কিন্তু আবেগ যেহেতু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসের ওপর অনেক কিছুই নির্ভর করে। তাই ম্যান্টল ম্যাচ কথাটা এসেছে। সূত্র: অনন্দবাজার পত্রিকা।


আরোও অন্যান্য খবর
Paris