রাজশাহীর গ্রামীণ সড়কগুলোর বারোটা বাজাচ্ছে ড্রামট্রাক
এফএনএস : পুঠিয়ায় উপজেলা প্রশাসনের অনিয়ম ও গাফিলতির কারণে, অবৈধ পুকুর খননের মাটি দশচাকার ড্রাম ট্রাকগুলো মাটি পরিবহন করতে গিয়ে গ্রামীণ সড়কগুলো নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে। প্রশাসনের সঙ্গে গোপন সমঝোতা করে দিনে-রাতে একাধিক স্থানে অবৈধ পুকুর খননের কাজ চলছে।
স্থানীয় এলাকাবাসীরা বলছে,উপজেলা প্রশাসনের সঙ্গে সমঝোতার জন্য,অবৈধ পুকুর খননকারিরা দিন-রাত পুকুর খনন করতে সাহস পাচ্ছে। যে এলাকাগুলোতে দিনের বেলা পুকুর খনন করতে অসুবিধা হচ্ছে। সেইসব এলাকায় রাতের বেলা পুকুর খনন করা হচ্ছে। সকাল হওয়ার আগেই পুকুর খননের ভেকু অন্যত্র নিরাপদ স্থানে রেখে দিচ্ছেন। এলাকাবাসীর পক্ষে হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও পুকুর খননের কাজ বন্ধ হচ্ছে না।
উপজেলা জুড়ে যেখানে পুকুর খনন হচ্ছে,সেখানে ট্রাক্টর ও দশচাকার ড্রামট্রাক দিয়ে মাটি পরিবহন করার হচ্ছে। দেখা গেছে,উপজেলা ভেতরে রাত হলে,পুকুর খননের মাটি পরিবহন করার জন্য,নাটোর জেলার প্রায় ৩০টি দশচাকার ড্রামট্রাক রাতে মাটি পরিবহন করতে দেখা যাচ্ছে। অবৈধ পুকুর খননের মাটিগুলো ভাটার মালিক কিংবা গর্ত/ডোবা, ভাঙ্গাচুড়া স্থান পুরোনের জন্য চড়াদামে কিনে নিচ্ছেন। অতিরিক্ত ওজনের ড্রামট্রাকে মাটি পরিবহন করার জন্য, উপজেলার কোটি কোটি টাকা ব্যয় করে সড়ক নির্মাণ করা গ্রামীণ সড়কগুলো চোখের সামনে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
গভীর রাতে যখন ট্রাকগুলো গ্রামীণ সড়ক দিয়ে চলছে,তখন সড়কের পাশে থাকা ঘরবাড়িগুলো কেঁপে উঠার একাধিক অভিযোগ রয়েছে। প্রচন্ড শব্দে বৃদ্ধ ব্যক্তি এবং শিশুদের রাতের ঘুম হারাম হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক ব্যক্তির অভিযোগ,উপজেলা প্রশাসনের সামনে সড়কগুলো নষ্ট হচ্ছে। কিন্তু তারা দেখেও না দেখার ভাব নিয়ে বসে আছেন। পুকুর খনন কিংবা ট্রাকের বিষয়ে সংশ্লিষ্ট এলাকা থেকে অভিযোগ দেওয়া হলে সংশ্লিষ্টারা বলছেন, আইনুঙ্গ ব্যবস্থা গ্রহন করা হবে।
কিন্তু অদ্যাবধি ড্রামট্রাকগুলো গ্রামীণ সড়ক নষ্ট করার জন্য,কোনোরুপ ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন,আমার নিকট অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে। পুঠিয়া নন্দনগাছি সড়কের রাতে ড্রামট্রাকের মাটি পরিবহনের ব্যাপারে জানালে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
