স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার হরিপুর সরকার পাড়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে তথ্য আপা শবনম সায়লা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ,
উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।