১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেকে করোনা ইউনিটে একদিনে আরও তিন জনের মৃত্যু

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেকে করোনা ইউনিটে একদিনে আরও তিন জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও তিন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিল এবং অন্য দুজনের শরীরে করোনার উপসর্গ ছিল। এ তথ্য গতকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত গেল ২৪ ঘন্টার। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুইজনের বাড়ি রাজশাহী ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।

এদের মধ্যে দুইজনের বয়স ৬০ বছরের বেশী এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। রামেক হাসপাতালের দৈনন্দিন করোনা প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটির করোনা ইউনিটে ৩৪ শয্যার বিপরীতে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬ জন। তবে এদের মধ্যে করোনায় আক্রান্ত কোনো রোগী না থাকলেও রোগটির উপসর্গ নিয়ে রয়েছেন ৫ জন। আর অন্যজন করোনায় নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে করোনা ওয়ার্ডেই চিকিৎসাধীন। আর মঙ্গলবার (২৯ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে কোন করোনা শনাক্ত হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন