১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশের অর্জন দেখে চীন আনন্দিত : ওয়াং ই

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ৩:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাংলাদেশের অর্জন দেখে চীন আনন্দিত : ওয়াং ই
বিজ্ঞাপন

এফএনএস : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশের অর্জন দেখে আনন্দিত চীন। বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা বলেন। গতকাল রোববার ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানায়। চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রেখেছে।

জনগণের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে বাংলাদেশ। ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে চীন বাংলাদেশের এই অর্জন দেখে আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্দেশে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে উন্নীত করে আমাদের দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আমি কাজ করতে আগ্রহী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন