১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৬ বছর পর রাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ৮:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
৬ বছর পর রাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : দীর্ঘ ৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১৭ টি আবাসিক হল কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক হলেন যারা-শহীদ হবিবুর রহমান হলে সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি মো. কাব্বিরুজ্জামান রুহুল, সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস। শেরে-ই বাংলা ফজলুল হক হলে সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক মো. স্বাধীন খান। মতিহার হলে সভাপতি মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক ভাস্কর সাহা। শাহ মখদুম হলে সভাপতি মো. তাজবীউল হাসান অপূর্ব, সাধারণ সম্পাদক রামীম আহাম্মেদ।

সৈয়দ আমির আলী হলে সভাপতি শেখ কামাল বিন হারুন সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। নবাব আব্দুল লতিফ হলে সভাপতি শুভ্রদেব ঘোষ, সাধারণ সম্পাদক শামিম হোসেন। শহীদ ড. শামসুজ্জোহা হলে সভাপতি চিরস্তন চন্দ, সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সভাপতি মো. নিয়াজ মোর্শেদ শুভ, সাধারণ সম্পাদক মো. নাইম আলী। মাদার বকস হলে সভাপতি হামীম রেজা শাফায়েত, সাধারণ সম্পাদক শফিউর রহমান। শহীদ জিয়াউর রহমান হলে সভাপতি মো. রাশেদ আলী, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

মুন্নজান হলে সভাপতি জান্নাতুন নাইমা আকন্দ জানা, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাধারণ সম্পাদক স্মৃতি বালা। খালেদা জিয়া হলে সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ, সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম প্রেয়া রোকেয়া হলে সভাপতি নুসরাত জাহান আভা, সাধারণ সম্পাদক আলফি শারিন আরিয়ানা। তাপসী রাবেয়া হলে সভাপতি তাসনিম নাহার তৃণা, সাধারণ সম্পাদক তাসনুভা মেহজাবিন মিম। রহমতুন্নেসা হলে সভাপতি তামান্না আকতার তণ¦ী, সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন