১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আ’লীগের উদ্যোগে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় আ’লীগের উদ্যোগে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্মৃতি সৌধ আকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে ২৫ মার্চের কালরাতে যারা নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হয়েছিল সে সকল শহীদদের স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহরমান রেজা, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য জয়নাল আবেদীন, আতাউর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন