মাদ্রাসায় ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক
এফএনএস : ভারতের উত্তরপ্রদেশে প্রতিটি মাদ্রাসার দৈনিক প্রার্থনায় শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্যতামূলক জাতীয় সঙ্গীত গাইতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সব মাদ্রাসায় কার্যকর হবে যোগী আদিত্যনাথ সরকারের এ সিদ্ধান্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ক্ষমতায় ফিরেই উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার এমন নির্দেশ দিলো যোগী আদিত্যনাথের সরকার।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমা-নাটক শুরুর আগে ‘জন গণ মন’ বাধ্যতামূলক করার নির্দেশিনা জারি করেছিল। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একই নিয়ম কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু পরে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি ও ২০১৮ সালে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের জেরে তা প্রত্যাহার করে নেয় মোদী সরকার।
