১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিনে শনাক্ত ৯২

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ৯:০১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিনে শনাক্ত ৯২
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭১৫ জনে। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১১১৪ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জনে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন