দীর্ঘ আট বছর পর দুর্গাপুরে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল আজ
মোবারক হোসেন শিশির : দীর্ঘ ৮ বছর পর আজ ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন। দীর্ঘ ৮ বছর পর দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় আনন্দে উজ্জীবিত উপজেলার তৃনমুল হতে সদর পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সরকারের সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাসান মাহমুদ।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার। আজ ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও (পুঠিয়া -দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান,
জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি এ্যাড. ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সদস্য একেএম শামসুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বদরুল ইসলাম তাপস সহ জেলা,
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীবৃন্দ উপস্থিত থাকবেন। এ বিষয়ে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২২ এর আয়োজক কমিটির সভাপতি দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, কাউন্সিল অধিবেশন কে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই বার্ষিক কাউন্সিল অধিবেশন সুষ্ঠুভাবে সুস্পূর্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
