১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১১৬ রোগী

প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১১৬ রোগী
বিজ্ঞাপন

এফএনএস : পরপর দুদিন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা একশর নিচে থাকার পর আবার তা তিন অঙ্ক ছাড়িয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার আবার পেরিয়েছে ১ শতাংশের ঘর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১১ হাজার নমুনা পরীক্ষা করে ১১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। গত শনিবার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ; গত রোববার ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ।

ওই দুদিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৬২ ও ৮২ জন। গত এক দিনে শনাক্ত রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন। এই সময়ে দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১৭ জনে রয়েছে। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন এক হাজার ১৪০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন সুস্থ হয়ে উঠলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন