২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জননেতা আতাউর রহমানের মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ৫:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জননেতা আতাউর রহমানের মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১২ জানুয়ারি জননেতা আতাউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশ সফল করতে রাজশাহী নগরীতে গণসংযোগ, লিফলেট ও শীতবস্ত্র বিতরণ অব্যহত রয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন, ত্রিশুল কুমার, এ.কে.এম.এম. মুনিরুল হকসহ আরো অনেকে অংশ নেন।

এদিকে শীতার্ত-অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে সংগঠনটি। গতকাল রবিবারও রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন