২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব এসএমই ফাইন্যান্সিং কোং এর কার্যক্রম চালুর দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ৪:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব এসএমই ফাইন্যান্সিং কোং এর কার্যক্রম চালুর দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিগত ১০ বছর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেট কর্তৃক চুড়ান্তভাবে অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানীর কার্যক্রম এবং কোম্পানীতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পদ আপগ্রেড পূর্বক পদোন্নতি নীতিমালা, ইনক্রিমেন্টসহ আর্থিক সুবিধাদি বাস্তবায়নের দাবীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে স্মারকলিপি প্রদান করেন স্বাধীনতা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ কর্মকর্তা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

গত শনিবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী নগর ভবনে স্বাধীনতা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ কর্মকর্তা কল্যাণ পরিষদের আহবায়ক জাফরুল আলম, যুগ্ম আহ্বায়ক অজিজুর রহমান, রাজিব হাসান প্রতিক, রেজাউল আলম, আনছারুল ইসলাম, নূরুল আমিন, হুমায়ুন কবির, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে এ স্বারকলিপি প্রদান করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন