১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে প্রাণ গেলো দুই স্কুল ছাত্রের

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২:২২ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর পদ্মায় গোসলে নেমে প্রাণ গেলো দুই স্কুল ছাত্রের
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে তারা গোসল করতে নামে। নিহতরা হলেন, বড়কুঠি এলাকায় সারিক আলীর ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে নিরব লোকনাথ স্কুলের এবং শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা দুই বন্ধু। বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮-১০ জন গোসল করছিল।

এদের মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পাড়ে উঠে আসে। ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা তিনজনের কেউ সাতাঁর জানেনা বলে ওসি জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন