১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জের আমবাগানে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২:২১ অপরাহ্ণ | বিভাগ: lead
শিবগঞ্জের আমবাগানে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে স্কুল ছাত্রসহ দুই শিশু আহত হয়েছে। আহতরা হল, শিবগঞ্জ পৌর চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিমন ওরফে ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)। গতকাল শুক্রবার ৩টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

আহত শিশুর মা শিউলি বেগম জানায়, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা ও ডালপালা কুড়াতে যায়। এ সময় রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ইকবালকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার শিবগঞ্জ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন