রুয়েটের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রুয়েট) এর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রুয়েটের অসহায় কর্মচারীদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে রুয়েট ক্যাফেটারিয়ায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রুয়েটের ১শ ৫জন কর্মচারীকে শীতবস্ত্র কম্বল ও সুরক্ষা সামগ্রী মাস্ক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করে রক্তস্নাত ও সদ্য স্বাধীন যুদ্ধ-বিধস্ত এ বাংলাদেশে। ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বাহনে চেপে মুক্ত বিহঙ্গের ন্যায় প্রিয় মাতৃভূমিতে অবতরণ করেন তিনি। তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর পদার্পণের সঙ্গে সঙ্গে সৃষ্টি এক আবেগঘন ও আনন্দমুখর মুহূর্ত।
বাংলাদেশ ছাত্রলীগ রুয়েটের সভাপতি নাঈম রহমান নিবিড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। বক্তব্য দেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল।
