১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি এনামুল হকের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি এনামুল হকের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন