১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে তৃতীয় দিনেও করোনায় মৃত্যু নেই

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১:৩৪ অপরাহ্ণ | বিভাগ: lead
দেশে তৃতীয় দিনেও করোনায় মৃত্যু নেই
বিজ্ঞাপন

এফএনএস : গত ৭২ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১১২ অপরিবর্তিত রয়েছে। ফলে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশ। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন