মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় কৃষি অ্যাওয়ার্ড পেলেন ১২জন কৃষক

Paris
Update : রবিবার, ১৩ মার্চ, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় কৃষির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ জন কৃষক-কৃষাণিকে ‘কৃষক অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। উপজেলার শাহ কৃষিতথ্য পাঠাগার ও যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্রে উদ্যোগে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় শাহ কৃষিতথ্য পাঠাগার ও যাদুঘরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশিষ্ট ধারাভাষ্যকার আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীব অনুবিজ্ঞান বিভাগের প্রফেসর ডা. তানজিমা ইয়াসমিন, ক্রীড়া পরিদপ্তর ঢাকার সহকারী পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, ক্রীড়া পরিদপ্তর ঢাকার উপপরিচালক নুরুল ইসলাম সালম, রাজশাহীর শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষক নুরজাহান বেগম প্রমূখ। শেষে কৃষির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ কৃষক-কৃষাণির প্রত্যেককে এক হাজার টাকা, একটি ছাতা ও আম গাছের চারা প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris