সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

বাংলাদেশে ফেসবুকভিত্তিক ব্যবসায় এগিয়ে নারীরা

Paris
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

এফএনএস : বাংলাদেশে করোনা মহামারির পর চালু হওয়া ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশেরই নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা। এমনটাই তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্সটাগ্রামভিত্তিক ব্যবসার ৬৫ শতাংশের নেতৃত্ব দিচ্ছেন নারীরা। ২০২১ সালের পর থেকে উদ্যোক্তা সংক্রান্ত বাংলাদেশি গ্রুপগুলোর ৪০ শতাংশই তৈরি করেছেন নারীরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মেটা। অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে চালিকাশক্তি হিসেবে কাজ করার বিষয়গুলোকে উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

মেটা আরো জানিয়েছে, বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচি শিমিনসবিজনেস (ঝযবগবধহংইঁংরহবংং) শুরুর পরিকল্পনা করছে তারা। এটির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ব্যবসা প্রসারে সহায়তা করা হবে। শুধু তাই নয়, স্থানীয় নারী উদ্যোক্তাদের কাছ থেকে কেনাকাটা করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে বাইফ্রমহার (ইুঁঋৎড়সঐবৎ) প্রচারণায় অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বানও জানিয়েছে মেটা। গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৮টি কমিউনিটি সংস্থা ও সরকারি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ২০ হাজারেরও বেশি নারী উদ্যোক্তার জন্য ২৭৫টিরও বেশি ট্রেনিং সেশন পরিচালনা করেছে মেটা।


আরোও অন্যান্য খবর
Paris