২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শুভকে ডেকে যা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ২:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
শুভকে ডেকে যা বললেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি, ভারতের মুম্বাইয়ে। ছবির শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে সাক্ষাৎ করতে যান আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘিসহ সিনেমাটিতে অভিনয় করা কয়েকজন।

আরিফিন শুভ বলেন, ‘ছবিটির শুটিং শুরুর আগে বঙ্গবন্ধুকন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে নয়, বঙ্গবন্ধু কন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। তার বাবা সম্পর্কে বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। শেখ রেহানা আপাও ছিলেন।

সেখান থেকে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বললেন, শুভ আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।’ আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের একটা কর্মশালায় অংশ নেবেন ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। তারপর ১০ এপ্রিল থেকে টানা শুটিং। ‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন