১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আহত সাবেক ছাত্রলীগ নেতা শোভাকে দেখতে গেলেন মেয়র লিটন

প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আহত সাবেক ছাত্রলীগ নেতা শোভাকে দেখতে গেলেন মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা শাহীন শাহ আলী শোভাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

চিকিৎসা শেষে ঢাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থানরত মির্জা শাহীন শাহ আলী শোভাকে গতকাল বৃহস্পতিবার দেখতে গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন