১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে কমিটি

প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে কমিটি
বিজ্ঞাপন

এফএনএস : ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারে সম্প্রতি ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অস্থিরতা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। ভোজ্যতেলের বাজারে প্রতিযোগিতা পরিপন্থি

কর্মকাণ্ড ও কৃত্রিম সংকট বিষয়ে প্রতিযোগিতা আইন,২০১২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সচিব ই-মেইল (ংবপৎবঃধৎু.পপন২০১২@মসধরষ.পড়স) বরাবর এ-সংক্রান্ত তথ্য প্রদান করতে সকলকে আহ্বান জানানো হচ্ছে। তথ্য প্রদানকরীর পরিচয় গোপন রাখা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন