সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

Paris
Update : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রশিক্ষণকালে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনার পর রাজশাহী-ঢাকা ও ঢাকা-রাজশাহী রুটের বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চেসনা-১৫২ মডেলের এই প্রশিক্ষণ বিমানটি (ঝ২-অঋক) প্রশিক্ষণের সময় উত্তর দিক থেকে অবতরণকালে রানওয়ের মাঝামাঝি স্থানে পৌছলে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। এরপর বিষয়টি বুঝে ওঠার আগেই পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। তবে কেউ হতাহত হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই পাইলটের আসনে ছিলেন। তার পাশে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই আরোহী অক্ষত রয়েছেন। এদিকে, দুর্ঘটনার পর পরই এর কারণ অনুসন্ধান শুরু করছেন ফ্লাইং একাডেমির কর্মকর্তারা।

আর দুর্ঘটনা কবলিত বিমানটি বিমানবন্দরের রানওয়েতে পড়ে থাকায় শনিবার বিকাল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী-ঢাকা ও ঢাকা-রাজশাহী রুটের বিমান চলাচল বন্ধ ছিল। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী এয়ারপোর্ট থানার কর্মকর্তা ইনচার্জ নুরুল আমিন জানান, আর দুর্ঘটনা কবলিত বিমানটি রানওয়ে থেকে অপসারণের প্রক্রিয়া চলছে।


আরোও অন্যান্য খবর
Paris