সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

চারঘাটে মাইকিং করে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত আহত দশ

Paris
Update : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

চারঘাট প্রতিনিধি : হোটেলে দই বিক্রি নিয়ে বিরোধের জেরে মসজিদে মাইকিং করে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের মানুষ। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষের সময় মোটরসাইকেল ও চার্জার ভ্যান ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর ও পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৫৫)। তিনি চারঘাটের শিবপুর গ্রামের বাসিন্দা। বাবার নাম মৃত হালিম উদ্দিন ওরফে হাকিম। শনিবার বেলা ৩টার দিকে আহত অবস্থায় রেজাউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ সংঘর্ষের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৮ ব্যক্তিকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে চারঘাট শিশিতলা বাজারে হোটেলে দই বিক্রি কেন্দ্র করে বিরোধে দীঘলকান্দী গ্রামের এক ব্যাক্তির হোটেল বন্ধ করে দেয় শিবপুরের কয়েকজন যুবক। তারই জেরে কয়েকদিন আগে শিবপুর এলাকার কয়েকজন যুবককে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন দীঘলকান্দী গ্রামের কয়েকজন যুবক। এ বিষয়টি নিয়ে ধরে দুই গ্রামের মানুষের মাঝে উত্তেজনা চলছিল। শনিবার সকালে দুই গ্রামবাসীর সমঝোতায় বসার কথা থাকলেও মসজিদে মাইকিং করে দুপক্ষই লোকজন জড়ো করতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম সিদ্দীকি, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু ও চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম। তারা দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। হঠাৎ দুপুর ২টার দিকে দীঘলকান্দী গ্রামের সবুজ আলী ও আবু শামা দেশীয় অস্ত্র হাতে শিবপুর গ্রামের লোকদের উপর হামলা চালান। এতে আবারও শুরু হয় সংঘর্ষ।

পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ সবুজ ও আবু শামাকে আটক করে পুলিশ। ওসি জাহাঙ্গীর আলম জানান, গত কয়েকদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আমরা দুপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করছিলাম। এরই মধ্যে দুপুরে আবার সংঘর্ষ ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris