নগরীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও দেশপ্রিয় যতিন্দ্র মোহন সেন এর চট্টগ্রামের রহমতগঞ্জে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবন ভাংচুর ও হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল শনিবার বেলা ৩.৩০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, নগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, মতিহার থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত সরকার, রাজপাড়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ ঘোষ সহ বরুনা শীল, দীপিকা রায়, সোমা ভৌমিক, দশরথ ঘোষ।
