২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কাঁকনহাটে আদিবাসীদের সাথে নৌকার নির্বাচনী প্রচারণা সভা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কাঁকনহাটে আদিবাসীদের সাথে নৌকার নির্বাচনী প্রচারণা সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : এ মাসের ১৬ তারিখ কাঁকনহাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ.কে.এম আতাউর রহমান খান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এই নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে গতকাল শনিবার দুপুরে আদিবাসী নির্বাচনী কমিটির আয়োজনে কাঁকনহাট পৌর অডিটরিয়ামে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নির্বাচনী কমিটির সভাপতি লালন হেম্ব্রম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবু, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুজ্জামান রুবু মিয়া ও বদিউজ্জামান বদি, নৌকার প্রার্থী এ.কে.এম আতাউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, সাবেক দপ্তর সম্পাদক ডাবলু, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার, পৌর যুবলীগ সভাপতি তরিকুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন ও সহ-সভাপতি নুরজাহান সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন