২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বস্ত্র ও পাট মন্ত্রী আজ রাজশাহী আসছেন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ৫:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বস্ত্র ও পাট মন্ত্রী আজ রাজশাহী আসছেন
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক দুই দিনের সরকারি সফরে আজ রবিবার (১০ জানুয়ারি) রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে সকাল ০৯:৫০ টায় রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন মন্ত্রী বেলা ১১:৩০ টায় মোহনপুর উপজেলার মৌগাছীর চাঁদপুরে রেশম ব্লক ও সম্প্রসারণ এলাকা পরিদর্শন শেষে মোহনপুর চাকী সেন্টার পরিদর্শন করবেন। পরে দুপুর ২:৪৫ টায় বোর্ড প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।

বিকেলে রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, পি-৩ কেন্দ্র এবং রাজশাহী রেশম কারখানা ঘুরে দেখবেন। পরদিন সোমবার মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ যাবেন। এদিন সকাল ১০:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জের লাহারপুরে রেশম তাঁতীপল্লী পরিদর্শন এবং তাঁতী, রিলার ও রেশমচাষী সমাবেশে যোগদান করবেন। পরে দুপুর ১২:০০ টায় হরিনগর রেশম বস্ত্র বিক্রয় কেন্দ্র ও চাঁপাইনবাবগঞ্জ রেশম নার্সারী পরিদর্শন করবেন।

বিকেলে মন্ত্রী রাজশাহী বিশ^বিদ্যালয়ে মসলিন সুতা ও কাপড় তৈরি প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় গবেষণা কার্যক্রম পরিদর্শন এবং এর সাথে সংশ্লিষ্ট গবেষকদের সাথে বিনিময় ও রেশম উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপকমন্ডলীর সাথে মতবিনিময় করবেন। আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) বস্ত্র ও পাটমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন