১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে পিতাকে খুনের ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে পিতাকে খুনের ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে নিজ পিতাকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডিত এক আসামি ধরা পড়েছে ৩০ বছর পর। শনিবার সন্ধার দিকে চারঘাটের শলুয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন। যাবজ্জীবন দণ্ডিত আকছেদ আলী (বর্তমান বয়স ৫৫) চারঘাট উপজেলার শলুয়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে। ১৯৯১ সালের ডিসেম্বরের শেষের দিকে আকছেদ আলী তাঁর নিজ পিতাকে কুপিয়ে হত্যা করে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, আকছেদ আলী ১৯৯১ সালে ২৭ ডিসেম্বর পারিবারিক কলহ কেন্দ্র করে নিজ পিতা মহসিন আলীকে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত আকছেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে রায় প্রদান করে। আদালত রায় ঘোষণার পরেও সে পলাতক ছিল। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে চারঘাট মডেল থানা পুলিশ জানতে পারে, আকছেদ আলী নাম-পরিচয় পাল্টে ঢাকায় বসবাস করছে।

পুলিশ ছদ্মবেশে আকছেদ আলীকে নানা রকম প্রলোভন দেখিয়ে চারঘাটের শলুয়া গ্রামে নিয়ে আসে। এরপর কৌশলে অভিযান চালিয়ে আকছেদ আলীকে শনিবার সন্ধায় গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আকছেদ আলী পলাতক ছিল। আমরা নানা রকম কৌশল খাটিয়ে তাকে আটক করেছি। গতকাল রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন