ভবানীগঞ্জে নৌকার পক্ষে কৃষকলীগের প্রচার মিছিল
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডলের নৌকা প্রতীকের পক্ষে কৃষক লীগের উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলামের নেতৃত্বে একটি নির্বাচনী প্রচার মিছিল বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডলের নিউ মাকেটের নির্বাচন পরিচালনা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক দুলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আলী প্রামানিক, সহ-সভাপতি এনামুল হক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ।
