১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘মোদীর আগমনের বিরোধিতা করা ঠিক হয়নি’

প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
‘মোদীর আগমনের বিরোধিতা করা ঠিক হয়নি’
বিজ্ঞাপন

এফএনএস : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ইসলামি ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছবাহুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে মোদীবিরোধী আন্দোলনে আগুন দেওয়ার অভিযোগ আছে, সরকারের উচিত সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু, পেন্ডিং মামলায় যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সাধারণ কওমি আলেম রয়েছেন।

অনেক সাধারণ মানুষ রয়েছেন। আমদের সংগঠনের কোনো নেতাকর্মী গ্রেফতার হননি, কারণ তারা যাননি। যারা গেছেন তারা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছেন। র‌্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিবাদ করে তিনি বলেন, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা সৎ ও মেধাবী কর্মকর্তা। দেশের এমন পরিস্থিতি হয়নি যে নিষেধাজ্ঞা দিতে হবে। যখন ১৫ আগস্টে হামলা করা হলো তখন তো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। গ্রেফতার আলেমদের মুক্তি দাবি করে তিনি বলেন, এক শ্রেণীর সরলমনা আলেম ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে তাদের তাণ্ডবের দায়ভার বহন করছেন।

অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে কারাগারে আছেন, এদের বেশিরভাগ কওমি মাদ্রাসার শিক্ষকতা কিংবা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেন। আজ আপনাদের মাধ্যমে সরকারের নিকট দাবি করবো, পবিত্র রমজান শুরু হওয়ার আগে সাম্প্রতিককালে গ্রেফতার হওয়া আলেমদের জামিনে মুক্তি দেওয়া হোক। সঠিক তদন্তের মাধ্যমে নাশকতায় জড়িতদের বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হোক এবং উগ্রবাদের মাস্টারমাইন্ডদের গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচন করা হোক। আসন্ন রমজানকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন