জাতীয় তরুণ সংঘ জেলা কার্যালয়ে দোয়া মাহাফিল
ঁস্টাফ রিপোর্টার : গত শুক্রবার জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখা কার্যালয়ে জাতীয় তরুণ সংঘ রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি মরহুম আলমগীর কবিরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। মরহুম আলমগীর কবিরের মৃত্যুতে জাতীয় তরুণ সংঘের পরিবার গভীর ভাবে শোকহত। শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, সার্বিক তত্বাবধানে ছিলেন রাজশাহী জেলা শাখার সভাপতি ওয়াদুদ-উল-মোঃ তাকাদ্দাছ (কাজল), দপ্তর সম্পাদক রুবিনা পারভীনসহ আতিথিবৃন্দ। দোয়া মাহফিল শেষে স্বাস্থ্য প্রশিক্ষণে অংশ গ্রহণ কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
