পবা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ পবা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার বেলা ১২ টায় পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মোঃ মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মোঃ শরিফুল ইসলাম, সদস্য ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফসিউল আলম, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা পৌরসভা মেয়র হাফিজুর রহমান হাফিজ, যুগ্ন সম্পাদক মোতাহার হোসেন,
সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রিজভী আল হাসান মুঞ্জিল, দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ পবা উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।