প্রেস বিজ্ঞপ্তি : উন্নয়নের নামে সরকার ধুয়া তুললেও টিসিবির ট্রাকের পিছনে সমাজের প্রায় সকল শ্রেণির মানুষের ঢল নেমেছে। বাজারে চাল, ডাল, তেল, গ্যাস আটা ও পানির দাম লাগামহীন হারে বেড়ে যাওয়ায় মানুষের এই অবস্থা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে নগরীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল. ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কথা বলেন।
তিনি বলেন, মানুষ কষ্টে আছে। মানুষ ক্রোধ এবং ক্ষোভে ফুঁসছে। কিন্তু এই সরকারের পেটয়া বাহিনীর ভয়ে মানুষ মুখ খুলতে চায়না। কথা বলতে ভয় পায়। রাস্তায় নামতে ভয় পায় বলে জানান তিনি। ১৯৭১ সালে যুদ্ধের মধ্যে দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের ইতিহাস অত্যাচারীর পতনের ইতিহাস। এদেশে অত্যাচারীর পতন অতিতেও হয়েছে এবার হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সরকার এদেশকে নিয়ে মিথ্যাচার করছে। সরকার এদেশের টাকা লুট করে বেগম পাড়ার সম্পদ করেছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইস ব্যাংকে রেখেছে। শেয়ার বাজার ধ্বংশ করেছে বলে জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর ররহমান চন্দন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বিএনপি’র বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও বিএনপি জাতীয়য় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা প্রমূখ।