মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় পূর্ব শত্রুতার জেরধরে ভুট্টাক্ষেত নষ্টের অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সান্টু মিয়া নামক এক কৃষকের ভুট্রা ক্ষেত ও আম গাছের চারা কেটে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল নয় ঘটিকার দিকে ঘটনাটি ঘটে। প্রকাশ্য দিবালোকে কনোপাড়া গ্রামের প্রভাবশালী ফজর আলী সরদার ও তাঁর ছেলে মাষ্টার ইমরান আলী, বেলাল সরদার, বাবলু গংদের নেতৃত্বে আমগাছ সহ ভুট্রাক্ষেত কেটে বিনষ্ট করা হয়েছে বলে স্থানীয়রা জানান। ২৫ শতক জমির ভুট্টা আবাদের অধিকাংশ এবং ছয়টি আম গাছের চারা কেটে ফেলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কৃষক সান্টু মিয়া জানিয়েছেন, এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ভুক্তভুগি কৃষক ৯৯৯ এ কল করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়। মুঠোফোনে বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris