শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

দুর্গাপুরে আ.লীগের একাংশের ডাকা বর্ধিত সভার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Paris
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের অপর অংশের নেতারা। গত মঙ্গলবার রাতে পৌর সদরের সিংগা এনসিডিপি মার্কেটে এ সংবাদ সম্মলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মন্ডল।

বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ মার্চ দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা কাউকে না জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি মহিলা ডিগ্রি কলেজে বর্ধিত সভা করেন।৩ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিলো। ভোটার বিহীন কাউন্সিল হতে যাচ্ছে এ বিষয়টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল সহ কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়। ফলে গত ২৫ ফেব্রুয়ারি রাজশাহী পর্যটন মোটেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাদের পরামর্শ ক্রমে সম্মেলনের তারিখ পরিবর্তন করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক আগামী ১২ই মার্চ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

এর প্রেক্ষিতে জেলার সাধারণ সম্পাদক সহ জেলার অন্যান্য নেতারা উপজেলা আওয়ামী লীগের অনুমোদনহীন সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আওয়ামী লীগের একাংশের নেতাদের নিয়ে দুর্গাপুর মহিলা কলেজ হলরুমে বর্ধিত সভা করেন।

আব্দুল কাদের বলেন, সভায় বক্তাগণের বক্তব্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে নজরুল এবং তোফাজ্জলকে আগামী দিনেও নেতৃত্বে আনার ইচ্ছা প্রকাশ করেন। যাতে করে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা ক্ষুব্ধ হন। যার প্রেক্ষিতে এই প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৪ থেকে নজরুল ইসলাম সভাপতি ও তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক পদে থাকলেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বেশ কয়েকটি দাবিও উত্থাপন করা হয়। দাবি গুলোর মধ্যে ছিলো, নজরুল ইসলাম ও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে আর কোন সম্মেলন না করা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে আগাম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণার বিষয়টি প্রত্যাহার করা। ও গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক কমিটি গঠন করে পৌরসভা সহ সাতটি ইউনিয়নে ওয়ার্ডে সদস্য ফরম বিতরণ, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গঠন স্বাপেক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন করা।

সিংগা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আঃ মজিদ সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris