১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে অসাবধানতায় আগুনে পুড়লো ৬০ লাখ টাকার অটোরিকশা

প্রকাশিত: ২ মার্চ ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে অসাবধানতায় আগুনে পুড়লো ৬০ লাখ টাকার অটোরিকশা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা কয়েরদাঁড়া এলাকায় অসাবধানতার কারণে একটি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৭টি অটোরিকশা পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অটোরিকশা গ্যারেজের মালিক নাদিম হোসেন।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, তারা এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করতে পারেন নি। ওই অটোরিকশা গ্যারেজের ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ‘মা আমেনা’ গ্যারেজে আগুন লাগার বিষয়টি আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

এরপর তারা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ডাম্পিংয়ের কাজ চলছে। কাজটি শেষ হলে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন