১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের সফর

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবিতে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের সফর
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা ২০২২-এ আগত ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিদর্শনে আসেন। গতকাল সোমবার বেলা ১১টায় প্রতিনিধিদল ক্যাম্পাসে এলে শহীদ মিনার প্রাঙ্গনে ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাঁদের স্বাগত জানান। এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালামসহ প্রক্টর, ছাত্র উপদেষ্টা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসক, রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়া তাঁরা শহীদ স্মৃতি সংগ্রহশালাও পরিদর্শন করেন। পরে প্রতিনিধিদলটি শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। সেখানে প্রতিনিধিদলের পক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রামপ্রসাদ পাল ও পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসব আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ এইচ এম শামসুল আরেফিন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ইধহমষধফবংয ৫০ উপহার দেন। এছাড়া প্রতিনিধিদলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারক উত্তরীয় প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন