১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আগামী ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আগামী ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস
বিজ্ঞাপন

এফএনএস : আগামী বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিকস্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান। তবে, করোনার ক্ষতি পোষাতে এ বছর ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে।

ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে। মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, আগামী বুধবার থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরানো বাধ্যতামূলক। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা। করোনা সংক্রমণের হার কমায় গত মঙ্গলবার থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। তবে প্রাথমিকস্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে আগামী বুধবার। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এর দুই সপ্তাহ পর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন