১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় দিলীপ কুমার (৪০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, রাতে ইউনিফর্ম পরিহিত বিএসএফ সদস্য দিলীপ কুমার ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে ধামইরহাট সীমান্ত দিয়ে ঢুকে চিৎকার-চেচামেচি শুরু করেন। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। ১৪-বিজিবি পত্নীতলার লেফট্যানেন্ট কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। স্থানীয়রা তাকে ঘিরে ফেলে। এরপর খবর দিলে তাকে উদ্ধার করা হেফাজতে নেওয়া হয়। তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে একটি একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন